Breaking

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আদর্শ, লক্ষ্য ও অঙ্গীকার

Admin 27 March 2026 1 min read 126 views
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আদর্শ, লক্ষ্য ও অঙ্গীকার
j

সংগঠনের লক্ষ্য ও নামকরণ:

"জনগণই সকল ক্ষমতার উৎস' এই আদর্শিক দৃষ্টিভঙির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম প্রবর্তিত একমাত্র রাষ্ট্রীয় দর্শণ 'বাংলাদেশী জাতীয়তাবাদ' বহুদলীয় গণতন্ত্র, উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সুখি ও সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বির্নিমাণ। বিশেষভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ১৯ দফা এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির যথার্থ প্রয়োগ ভিত্তিক জবাবদিহিতা নিশ্চিত করত: মূলদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি' র সহায়ক শক্তি হিসেবে এই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল। ইংরেজীতে Bangladesh Nationalist Cyber Party. যা সংক্ষেপে বাংলাদেশ উচ্চারিত হবে জাতীয়তাবাদী সাইবার দল এবং টাইটেল নাম সাইবার দল। ১ আগষ্ট, ২০১২ খ্রীঃ প্রতিষ্ঠিত তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপি'র সহায়ক শক্তি হিসেবে এই সংগঠনটির একটি কেন্দ্রীয় পরিষদ এবং প্রতিটি ইউনিট কমিটি শাখা নামে পরিচিত থাকবে এবং নিম্নোক্ত আঙ্গিকে প্রতিষ্ঠিত হবে। যেমন- বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, সিলেট মহানগর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, সৌদিআরব প্রবাসী শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, পটুয়াখালী জেলা শাখা, বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, আদিতমারী উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, রংপুর মেডিকেল কলেজ শাখা।

 

সংগঠনের মূলনীতি:

জাতীয়তাবাদ, একতা, সংযোগ ও দেশপ্রেম (Nationalism, Unity, Connectivity & Patriotism) এই চারটি স্তন্তের উপর ভিত্তি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় দর্শন ও আদর্শকে সদা প্রতিষ্ঠিত রাখাই বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের মূলনীতি।

 

সংগঠনের অঙ্গীকার:

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিটি সাইবার সদস্যের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত বাংলাদেশের শ্বাশত রাজনৈতিক দর্শন 'বাংলাদেশী জাতীয়তাবাদ' এর ভিত্তিতে মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সকল অপশক্তির বিরুদ্ধে সহায়ক শক্তি হিসেবে সদা প্রস্তুত থাকা। এবং প্রতিটি সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও সাহসিকতার সাথে পালন করা।

 

সংগঠনের প্রতিষ্ঠাকাল: ১ আগষ্ট ২০১২ খ্রি:

 

Tags: Breaking

Comments (1)

A
as 1 month ago

aS

Leave a Comment